উৎসর্গ ও নিবেদন
উৎসর্গ
আমার স্বর্গীয় মাতা ও আমার বিচক্ষণ, সুবুদ্ধি সম্পন্ন বড় দাদা যোগব্রত মুখার্জী। (বর্তমানে আমেরিকাবাসী।)
নিবেদন
মা তুমি আজ নিও গো প্রণাম।
জাগতিক চোখ খোঁজে না আকাশ,
তুমি যে আমার হৃদয় গাঁথা।
পাই না তাই বাইরে দেখা,
ইচ্ছা হয় মা দেখি একবার মুখখানা।
তবু যেন ভয় আঁকড়ে হৃদয় রাখা,
তাই তো চরণ খুঁজে নাহি পাই।
মা মা বলে অন্তরেই কথা কই,
যা কিছু আমার সবই তোমারই দান।
কৃতজ্ঞ আমি জনম জনমকার,
ভাগ্যবান আমি এমন মা যে আমার।
শতকোটি প্রণাম নিও গো মা আমার।।
প্রণাম — মীনানন্দ তীর্থনাথঃ, মীনাঙ্কী দেব্যম্ভা।